Dokan

স্মার্ট দোকান ব্যবস্থাপনা

বাকির খাতা থেকে দিন শেষের হিসাব — সবকিছু এক অ্যাপে, একদম ফ্রি।

বিক্রি, স্টক, জমা-খরচ, রসিদ, রিপোর্ট — সব আপনার ফোনেই চলে, ইন্টারনেট ছাড়াই। কোনো অ্যাকাউন্ট খুলতে হয় না, কোনো মাসিক ফি নেই।

  • ৳০ খরচ
  • ইন্টারনেট লাগে না
  • বিজ্ঞাপন নেই
  • ডেটা আপনার ফোনেই
  • বাংলা ও English
Dokan অ্যাপ — আপনার দোকানের সবকিছু এক অ্যাপে

দোকান চালানোর প্রতিটি কাজ, হাতের মুঠোয়

যেভাবে দোকান আসলে চলে — সেভাবেই বানানো।

স্টক তালিকা — দাম, পরিমাণ ও কম-স্টক ব্যাজসহ

০১ — স্টক

সব পণ্যের স্টক, এক নজরে

কেনা দাম, বেচা দাম, কত আছে — সব এক তালিকায়। স্টক কমে গেলে লাল ব্যাজে সঙ্গে সঙ্গে চোখে পড়ে।

  • বারকোড স্ক্যান করে পণ্য খোঁজা ও স্টক আপডেট
  • পণ্যের ছবি, ব্যাচ, মেয়াদ — সবই রাখা যায়
  • স্টক গণনা করে বইয়ের হিসাব মেলানো
লো-স্টক নোটিফিকেশন তালিকা

০২ — অ্যালার্ট

স্টক শেষ হওয়ার আগেই জানুন

চাল, তেল, চিনি — যেটাই কমে আসুক, ফোনে নোটিফিকেশন চলে আসে। কাস্টমার এসে ফিরে যাওয়ার আগেই মাল তুলুন।

  • কম স্টক ও মেয়াদ ফুরানোর সতর্কতা
  • বাকি আদায়ের তাগাদা রিমাইন্ডার
  • সব নোটিফিকেশন ফোনেই তৈরি হয় — সার্ভার নেই
দিন শেষের হিসাব — নগদ গণনা ও মিলানো

০৩ — গল্লা

দিন শেষে গল্লা মিলান দুই মিনিটে

সকালে দিন শুরু করুন, রাতে গল্লার টাকা গুনে মিলিয়ে নিন। হিসাবের সাথে গরমিল থাকলে তখনই ধরা পড়ে — মাস শেষে নয়।

  • দিনের বিক্রি, জমা-খরচ ও নগদের স্বয়ংক্রিয় হিসাব
  • আগের দিনের সাথে পার্থক্য দেখায়
  • দৈনিক ও মাসিক রিপোর্ট, প্রিন্ট ও CSV এক্সপোর্ট
Dokan ড্যাশবোর্ড — সব মডিউল এক জায়গায়

০৪ — ড্যাশবোর্ড

পুরো দোকান, এক ড্যাশবোর্ডে

বিক্রি, ক্রয়, ক্রেতা, রিপোর্ট, ব্যাকআপ — যা দরকার সব এক স্ক্রিনে। যেখানে নজর দেওয়া দরকার, ব্যাজ দেখিয়ে দেয়।

  • ছবিসহ পণ্যের POS — ট্যাপ করলেই কার্টে
  • রসিদ প্রিন্ট, WhatsApp শেয়ার, ই-রসিদ QR
  • টিউটোরিয়াল আছে — শেখানোর কেউ লাগে না

আরও যা যা আছে

বাকির খাতা

ক্রেতা-সাপ্লায়ারের বাকি-জমার ডিজিটাল খাতা। লেনদেনের স্টেটমেন্ট প্রিন্ট বা WhatsApp-এ পাঠান।

জমা-খরচ

দিনের প্রতিটি টাকা আসা-যাওয়ার হিসাব, খাত ধরে ধরে।

রসিদ ও থার্মাল প্রিন্ট

ব্লুটুথ থার্মাল প্রিন্টারে বাংলা রসিদ, আর কাগজবিহীন ই-রসিদ QR।

লয়্যালটি পয়েন্ট

নিয়মিত ক্রেতাদের পয়েন্ট দিন — কাস্টমার বারবার ফিরে আসবে।

সেবা বিক্রি

রিচার্জ, ফটোকপি, মেরামত — স্টক ছাড়া সেবাও বিক্রি করুন।

ব্যাকআপ

এক ট্যাপে পুরো হিসাবের ব্যাকআপ ফোনের Download ফোল্ডারে — নতুন ফোনে নিলে ফিরিয়ে আনুন।

পিন লক

অ্যাপে পিন দিয়ে রাখুন — খাতা দেখবেন শুধু আপনি।

রিপোর্ট

দৈনিক বিক্রি, লাভ, বেস্ট সেলার, বাকির বয়স — প্রিন্ট ও Excel-এ এক্সপোর্ট।

কেন একদম ফ্রি?

Dokan-এর কোনো সার্ভার নেই — আপনার হিসাব চলে আপনার ফোনেই। সার্ভার নেই মানে আমাদের মাসিক খরচও নেই, তাই আপনার কাছ থেকেও মাসিক ফি নেওয়ার কিছু নেই

কোনো বিজ্ঞাপন নেই, ডেটা বিক্রির প্রশ্নই নেই — কারণ আপনার ডেটা আমাদের কাছে পৌঁছায়ই না। সবটাই আপনার ফোনে, শুধু আপনার।

আপনার খাতা, আপনার ফোন, আপনার নিয়ন্ত্রণ

কোনো অ্যাকাউন্ট নেই, কোনো ক্লাউড নেই — তাই পাসওয়ার্ড হারানোর ভয়ও নেই। ফোন বদলালে ব্যাকআপ ফাইল দিয়েই সব হিসাব নতুন ফোনে চলে আসে।

বিস্তারিত জানতে পড়ুন প্রাইভেসি পলিসিব্যবহারের শর্তাবলি

আজই আপনার দোকান স্মার্ট করুন

ইনস্টল করে শুধু দোকানের নাম আর মোবাইল নম্বর দিন — এক মিনিটেই বিক্রি শুরু।

Android অ্যাপ · Increments Inc.